ডাঃসুব্রত দাস,ডিএইচএমএস
ডাঃ সুব্রত দাস,ডিএইচএমএস
ও সহকারী অধ্যাপক সুজাতপুর ডিগ্রি কলেজ।
হোমিওর উন্নয়নে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছেন শেখ হাসিনা
ডা. শারফুল আলম স্মরণে বলেন, শারফুল অর্থ ভুল আর আলম অর্থ পৃথিবী। তিনি এমন একজন মানুষ যার পরিধি ব্যাপক। হাশেম রেজা বলেন, আমরা শুধু শুনি আর শুনি তবে করি না। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের লজ্জার। মোমের আলো দিয়ে সূর্যের আলো চাওয়া ভুল হবে মন্তব্য করে বলেন, আপনাদের রোগীদের হোমিও চিকিৎসাসেবা বিষয়ে বোঝাতে হবে। এলোপ্যাথির সঙ্গে এটার পার্থক্য কি তা মানুষকে জানাতে হবে। আপনারা যদি সঠিকভাবে মানুষের কাছে হোমিও চিকিৎসার বার্তাটা দিতে পারেন আমি বিশ্বাস করি অবশ্যই আপনাদের এ চিকিৎসাসেবার সুদিন ফিরে আসবে। তিনি আরও বলেন, মিডিয়া ছাড়া পৃথিবী আজ অন্ধকার। মিডিয়ার মাধ্যমেই আজ পৃথিবী অনেক দূর এগিয়ে এসেছে। আমার প্রকাশিত ‘দৈনিক আমার সংবাদ’ আপনাদের পাশে সব সময় থাকবে বলেও আশ্বাস দেন। মরহুম ডা. শারফুল আলমের রেখে যাওয়া কর্মকে দেশব্যাপী এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের হোমিওপ্যাথিক এক্সপার্ট ডা. মো. মাহবুবুর রহমান, বাংলা একাডেমির পরিচালক ডা. অপরেশ কুমার ব্যানার্জী, ডা. জি মাওলা, অধ্যাপক ডা. এম আসারুল হক, ডা. আব্দুল খালেক, ডা. জেড ইসলাম জাহিদ, ডা. মো. লালন আলী মোল্লা, ডা. মো. আব্দুল খালেক খান, হোমিও দর্পণের নির্বাহী সম্পাদক মো. এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ডা. মো. শফিকুল ইসলাম ও সোহাগ। সভাপতিত্ব করেন, ডা. মো. সিরাজুল আলম সিদ্দিক ফেরদৌস।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন